বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা ও অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি প্যানেল স্পীকার এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, আলহাজ্ব রজব আলী, আলহাজ্ব ফজলুর রহমান সবুজ তরফদার, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রনয় পাল, যুগ্ম সম্পাদক বিধান পাল, লুৎফুর রহমান চৌধুরী, আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, মরতুজ সরদার, রতিশ দেব, লিটন দেব, মনি দেবনাথ, ডাক্তার স্বদেশ রঞ্জন সরকার, রইছ উল্লা মেম্বারসহ বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার সার্বজনীন ৬৭টি পূজামন্ডপে এমপি মাহবুব আলী নগদ ১৭ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com