বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলের স্নানঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর, আশাতলা, দক্ষিণ স্নানঘাট, উত্তর স্নানঘাট, খরমপুর, আলাপুর, ফতেহ্পুর, আব্দাকামাল ও রাম চন্দ্রপুর গ্রাম পরিদর্শন করেছেন এমপি কেয়া চৌধুরী।
শনিবার দিনব্যাপী এসব গ্রাম পরিদর্শনকালে এমপি কেয়া চৌধুরী বলেন, স্নœানঘাটের মাটি ও মানুষের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। কারণ এটা আমার জন্মস্থান। এখানের তৃণমূল মানুষ আমাকে ভালবাসেন। আমি এ মাটি ও মানুষদের কোনো দিন ভুলতে পারব না। আমি তৃণমূল মানুষের উন্নয়ন করার মধ্যে শান্তি পাই। এমপি কেয়া চৌধুরী বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আগামী নির্বাচনে নৌকার টিকিট পেয়ে এ আসনে নির্বাচন করার ইচ্ছা রয়েছে।
পরিদর্শনকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুফি মিয়া খান, সাংগঠনিক সম্পাদক রাকেশ দাশ, হারুনুর রশিদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিতু মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমজদ উল্লাহ, ইউনিয়ন যুুবলীগ সাধারণ সম্পাদক মনির খান, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মাহফুজুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ মিল্লাত সহ এলাকার গণমান্য মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন। পরে ফতেহ্পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে ৮টি সোলার প্যানেল বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com