বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শাল্লার গণমানুষের নেতা নরেশ চৌধুরী আর নেই

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাল্লার গণমানুষের নেতা, অগ্নিপুরুষ নরেশ চৌধুরী গত ২২শে সেপ্টেম্বর বেলা ২ঘটিকার সময় নিজ বাড়িতে পরলোক গমন করেন। প্রয়াত নরেশ চৌধুরী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাহাড়া (সদর) ইউপির পর পর দুইবার চেয়ারম্যান ছিলেন। ঘুঙ্গিয়ারগাঁও (সদর) বাজার কমিটির সভাপতি, স্থানীয় দূর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি সহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এক সময়ের বামপন্থী নেতা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন এবং শাল্লা উপজেলার সিনিয়র সহ-সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। তিনি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ভাটি বাংলার সিংহ পুরুষ প্রাক্তন মন্ত্রী সদ্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের দীর্ঘদিনের একনিষ্ট রাজনৈতিক সহচর ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক বিরোধ সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে গেছেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রাক্তন পৌর কাউন্সিলর কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রীমন্ত রায়, মক্রমপুর ইউনিয়ন শাখার সভাপতি মাধবেন্দ্র দাশ, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ হবিগঞ্জ এর যুগ্ম আহ্বায়ক আজমান আহমেদ, কনফেডারেশন অব লইয়ার্স এশিয়া এন্ড প্যাসিফিক রিজন এর এক্সিকিউটিভ মেম্বার এডঃ মুরলী ধর দাশ, উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি আজিজুর রহমান কাউছার, মক্রমপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি দিবাকর দাশ দিলু ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এডঃ রনধীর দাশ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com