বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেনের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল পাঠানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে। ১২ সেপ্টেম্বর হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ১৬/০৭/২০১৭ইং মনির হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উজ্জল পাঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উজ্জল পাঠানের নিজস্ব ফেসবুক, হোয়াটসআপ, ইমো ও ম্যাজেঞ্জার আইডির মাধ্যমে বিভিন্ন ভূয়া কাগজপত্র তৈরী করে মনির হোসেনের বিরুদ্ধে ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জনের আইডিতে ট্যাগ করেন। এতে মনির হোসেনের রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতিসাধনসহ ব্যক্তিগতভাবে মান সম্মান ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com