বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সোহাগ হত্যাকাণ্ড ॥ ৮ দিন পর আদালতে মামলা

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৭২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কামরুল ইসলাম সোহাগ হত্যার ঘটনার ৮ দিন পর মামলা হয়েছে। নিহতের ভাই মাহবুবুল হাসান সজীব বাদী হয়ে ২১ সেপ্টেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আমলি আদালত ৬-এ মামলাটি দায়ের করেন। মামলায় নোয়াপাড়া করড়া গ্রামের মামুন মিয়া (৩০)কে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করা হয়েছে। মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম সোহাগকে গত ১৪ সেপ্টেম্বর রাতে হত্যা করা হয়। মাদারগড়া গ্রামের মাদক সম্রাট হাবিবের বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কামরুলের পরিবারের দাবী ঘটনার পর থানায় মামলা করতে গেলে একটি প্রভাবশালী মহল তাদেরকে ভয়ভীতি দেখায়। পরে সুবিচার চেয়ে আদালতে মামলা করা হয়। নিহতের ভাই সজীব জানান, মামলাটি বিভিন্নখাতে প্রবাহিত করতে এবং আসামীদের বাঁচাতে একটি মহল তৎপর রয়েছে। মামলা করলে আরো প্রাণহাণীর আশংকা রয়েছে এমন ভয়ভীতি দেখানো হচ্ছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, এখনো আদালতের আদেশ পাইনি। আদালতের আদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com