শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে শিক্ষকের উপর হামলাকারী দুই শিক্ষার্থীর বহিস্কার চূড়ান্তকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পত্র প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অলক চক্রবর্তির উপর হামলাকারি দুই শিক্ষার্থীর বহিস্কারাদেশ চূড়ান্তকরণের জন্য জাতিয় বিশ্ববিদ্যালয়ে পত্র প্রেরণ করেছে কলেজ কর্তৃপক্ষ। ওই দুই শিক্ষার্থী হলেন, কলেজের ¯œাতক সম্মান ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মোঃ ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ ও কারিগরি দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ রাসেল মিয়া।
গত ৫ জুলাই উল্লেখিত দুইজনসহ আরো তিনজন মিলে কলেজ গেটে শিক্ষক অলক চক্রবর্তির উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। বিষয়টি তদন্তে তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ। পরে ৬ জুলাই স্টাফ কাউন্সিলের সভায় তদন্ত কমিটির রিপোর্ট উপস্থাপন করেন। তদন্ত কমিটির রিপোর্ট ও স্টাফ কাউন্সিলের সিদ্ধান্ত এডহক কমিটির সভায় উপস্থাপন করলে এডহক কমিটি রিপোর্ট পর্যালোচনা করে অভিযুক্ত ছাত্রদের বহিস্কার এবং বহিস্কারাদেশ চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৭ সেপ্টেম্বর অধ্যক্ষ মোজাম্মিল হক স্বাক্ষরিত পত্রটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com