বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে এক আইনজীবির বাসায় ও দোকানে চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় আইনজীবির দুতলা বাসা ও উত্তর শ্যামলী এলাকার মাহদি ভেরাইটিজ স্টোরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় চোররা আইনজীবি ফয়ছল আহমেদের বাসার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালংকারসহ মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ওই আইনজীবি জানান, তিনি তার শ্বাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে যান। বাসায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের গ্রীল কেটে তালা ভেঙ্গে মূল্যবান জিনিস নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ব্র্যাকসের সাবেক সভাপতি সৈয়দ তোফায়েল আহমেদ কামালসহ এলাকাবাসী। অপরদিকে গত বুধবার দিবাগত গভীররাতে উত্তর শ্যামলী এলাকার কালভার্টের নিকট মাহদি ভেরাইটিজ স্টোরের চাল কেটে ভেতরে প্রবেশ করে অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর। স্থানীয় লোকজন জানান, ওই এলাকার কালভার্টের উপর মাদক সেবী ও বখাটেদের আড্ডা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com