বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছ থেকে নিয়ে আসা সৌর বিদ্যুৎ বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে এমপি কেয়া চৌধুরী এ সৌর বিদ্যুৎ বিতরণ করে দেন।
এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। এজন্যই দেশজুড়ে ব্যাপকভাবে উন্নয়ন চলমান রয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম, আবু ছালেহ্, ফজলুল করিম, আজিজ মেম্বার, জাবেদ মিয়া, লোকমান খান, মোহাম্মদ আলী, এম আরিফুল ইসলাম প্রমুখ। সভায় এলাকার তৃণমূল লোকজন উপস্থিত ছিলেন ছিলেন।
এদিকে রুস্তমপুর নমৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে ৭০ লাখ ৫০ হাজার টাকায় একটি নতুন ভবনের জন্য বরাদ্দ  এনে দিয়েছেন এমপি কেয়া চৌধুরী। এ ভবনের নামকরণ হবে ‘শহীদ শাহ এএমএস কিবরিয়া’ ভবন। এমপি কেয়া চৌধুরী কর্তৃক এ ঘোষণা দেওয়ার পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com