বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে দুই মন গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৮১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মন গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছেন, নয়ানী বনগাঁও গ্রামের মর্তুজ আলীর ছেলে আরিফ মিয়া শাহজাহান (২১)। সোমবার রাত ১০টার দিকে রানীগাঁও বাজার থেকে গাঁজা উদ্ধারসহ আরিফকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান ও এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাণীগাঁও বাজারে অভিযান চালিয়ে ১টি মাইক্রোবাস (ঢাকা-মেট্টো-চ-১১-২৮৪১) আটক করে। এ সময় মাইক্রোটি তল্লাশি করে ৭৮ কেজি গাঁজাসহ আরিফ মিয়া শাহজাহানকে আটক করা হয়।
এদিকে গতকাল মঙ্গলবার ভোরে চুনারুঘাট থানার এস.আই আতিকুল আলম ও এস.আই গৌরাঙ্গ কুমার বসু’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাচুয়া-আমতলী সড়কের ভাঙ্গা ব্রীজ নামক স্থানে অভিযান চালিয়ে রিক্সাযোগে পাচারকালে ১২ কেজি গাঁজাসহ রিক্সাটি আটক করে। তবে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, জব্দকৃত গাঁজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com