শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আলমপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা ॥ গ্রেফতার ১৫ ॥ ৩ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ শহরতলীর আলমপুর  গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় বানিয়াচং থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এসআই রাজীবুল ইসলাম বাদী হয়ে আলমপুর গ্রামের আলকাছ মিয়াকে প্রধান আসামী করে ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০/২৫০ লোকের বিরুদ্ধে গতকাল এই মামলাটি দায়ের করা হয়েছে। ইতোমধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আলমপুরের হাজী গোষ্ঠী ও দক্ষিণপাড়ের নয়াপাড়ের গোষ্ঠীর বিভিন্ন লোকের বাড়ীতে অভিযান চালিয়ে টেটা, বল্লম, ফিকলসহ বিভিন্ন ধরণের ৩শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমপুর গ্রামের দুই দলের সংঘর্ষে মহিলা শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ওই গ্রামের মহিদ মিয়ার সাথে মর্তুজ আলীর পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছে। গত রোববার এর জের ধরে ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com