সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও স্বাধীনতা ফিরে পেতে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে-আল্লামা তাফাজ্জুল হক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মায়ানমারে ষ্টেট কাউন্সিলর কুখ্যাত মানবতা বিরোধী অং সাং সুচির নেতৃত্বাধীন জান্তা সেনাবাহিনী কর্তৃক মুসলমানদের অবাধে গণহত্যা বন্ধ করে তাদের নাগরিক অধিকার ও স্বাধীনতার স্বীকৃতি দিয়ে নিজ দেশে পুনর্বাসন করতে জাতিসংঘ ও বিশ্ব নেতবৃন্দের প্রতি আহবান জানান হেফাজতে ইসলাম এর অন্যতম নায়েবে আমীর ও আমীরে হেফাজতের আস্থাভাজন শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। গতকাল সোমবার সকাল ১০টায় ঐতিহাসিক নুরুল হেরা মসজিদ কমপ্লেক্স চত্বরে হবিগঞ্জ জেলা হেফাজত ও ইসলামির সংগ্রাম পরিষদের উদ্যোগে মুফতি আব্দুল হক ও মাওঃ আব্দুল করিম আজহারের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি আহবান জানান। বিভিন্ন উপজেলার স্থানীয় নেতা-কর্মীদের খন্ড খন্ড মিছিলে হবিগঞ্জ শহর জনসমুদ্রে পরিণত হয়। স্মরণকালের ঐতিহাসিক হবিগঞ্জী দাঃ বাঃ নেতৃত্বে বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক সহযোগিতার জন্য হবিগঞ্জের সকল উপজেলা থেকে ত্রাণ সংগ্রহ করতে জেলাবাসীর প্রতি আহবান জানান তিনি। এতে উপস্থিত ছিলেন মাওঃ শামসুল হক সাদী, মাওঃ আতাউর রহমান, মাওঃ মুকলিছুর রহমান, মুফতি আব্দুল হান্নান, মুফতি সিদ্দিকুর রহমান, মাওঃ আব্দুল মালিক চৌধুরী, মাওঃ ইদ্রিছ আহমদ, মাওঃ আব্দুল জলিল ইউসুফি, মাওঃ আইয়ুব বিন সিদ্দিক, মাওঃ মাসরুরুল হক, হাফেজ আব্দুর রহমান, মাওঃ ইকবাল হোসেন, হাফেজ ফেদাউল করিম, মাওঃ ওয়াজেদ আলী, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ খায়রুল ইসলাম, মাওঃ আব্দুল কদ্দুস, মাওঃ তাফিমুল হক, মাওঃ আশিকুর রহমান, মাওঃ মামনুনুল হক, মুফতি আমিন আহমদ, মাওঃ সিব্বির আহমদ, মাওঃ কামরুল ইসলাম, মাওঃ হেলাল আহমদ, মাওঃ ফরিদ আহমদ, মাওঃ আশিকুর রহমান প্রমুখ। পরিশেষে বিশ্ব মুসলিম শান্তির জন্য মোনাজাতের মাধ্যমে মিছিল সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com