সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আলোচিত মানি লন্ডারিং মামলায় কারাবন্দি বানিয়াচঙ্গের মোস্তাকের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলোচিত মানি লন্ডারিং মামলায় কারাবন্দি বানিয়াচং উপজেলার তকবাজখানি গ্রামের মোস্তাক খা (৩৫) এর জামিন না মঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ। গতকাল সোমবার দুপুরে আদালতে দীর্ঘ শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক মোঃ আতাব উল্লাহ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মুক্তিযোদ্ধা সিরাজুল হক চৌধুরী, অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমদ। আসামীপক্ষে ছিলেন এডভোকেট নুরুল আমিন ও হাবিবুর রহমান।
উল্লেখ্য, সম্প্রতি সিআইডি ঢাকার একদল পুলিশ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে মোস্তাককে আটক করে। এ সময় তার একাউন্টের প্রায় ২ কোটি টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সিআইডি তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করে। মামলায় তাকে রিমান্ডেও নেয়া হয়। মোস্তাক খা মনোয়ার খার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com