সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে চাঞ্চল্যকর কামাল হত্যা মামলার বাদি ও তার কন্যাদের উপর হামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে চাঞ্চল্যকর কামাল হত্যা মামলার বাদি ও তার কন্যাদের উপর হামলা করেছে আসামীপক্ষের লোকজন। গতকাল সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, সম্প্রতি ওই গ্রামের কামাল মিয়া (৪৫) কে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে কামালের স্ত্রী সায়েরা বেগম (৪০) বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গতকাল হাজিরা দিয়ে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন বাদী সায়েরা ও তার দু’মেয়ে। এরা অলিপুর এলাকায় পৌছুলে সহিদ, আক্তারসহ আসামীপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে সায়েরা খাতুন (৪০), তার কন্যা নেকজাহান (১৪) ও নুরজাহান (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com