রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

প্রতিটি পূজা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সভা করতে প্রশাসনের প্রতি অনুরোধ

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতিবছর শারদীয় দুর্গাপূজা এলেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলেই জেলা পূজা উদযাপন পরিষদ ও পৌর পূজা উদযাপন পরিষদকে নিয়ে বিভিন্ন সভা করেন। কিন্তু যারা দুর্গাপূজার মুল আয়োজক তাদেরকে ডাকা হয় না। তাহলে আমরা যারা পূজা আয়োজন করে থাকি, আমরা কারা? আমাদের ভূমিকা কি? জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের একমাত্র কাজ হচ্ছে প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন। এর বাইরে তাদের অন্য কোন কাজ আছে বলে আমাদের জানা নেই। অতীতে দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত যত সভা হতো, প্রতিটিতেই প্রত্যেক পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিমন্ত্রণ দেয়া হতো। কিন্তু গত ৩/৪ বছর ধরে পূজা কমিটিগুলোকে ডাকা হয় না। অথচ আমরাই পূজা করি। ২৪ ঘন্টা পূজা মন্ডপগুলোতে থাকি। প্রতিটি সমস্যা আমাদেরকেই সমাধান করতে হয়। প্রশাসনের যদি আমাদের কোন আলোচনাই না হয়, তাহলে কোন সমস্যা হলে আমরা কার কাছে যাবো? কার শরণাপন্ন হবো? প্রশাসনের প্রতি আমাদের একান্ত অনুরোধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপনের স্বার্থে প্রতিটি পূজা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সভা করুন। তাহলেই আমাদের প্রকৃত সমস্যা আপনারা উপলব্ধি করতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আর হবিগঞ্জ পৌর পূজা উদযাপন কমিটি নিয়ে এমনিতেই যথেষ্ট বিতর্ক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com