বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছাত্রশিবির কর্মী সারোয়ারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

  • আপডেট টাইম সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নাশকতা ও বিস্ফোরক মামলায় ছাত্রশিবির কর্মী সারোয়ার হোসেন (২০) কে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সারোয়ার হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সোমবার দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে সারোয়ারকে কারাগারে প্রেরণের কথা রয়েছে।
উল্লেখ্য সম্প্রতি হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার শিবিরের অফিস থেকে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ জেহাদী বই ও বিস্ফোরকসহ সারোয়ান হোসেন ও তাঁর দুই সহযোগিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা পার্থরঞ্জন চক্রবর্তী সারোয়ারের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসআই পার্থ জানান, তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে তাঁর সহযোগিদের নাম প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com