রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৬৬৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাবারের মধ্যে মাছি থাকা এবং রাস্তার পাশে ঢাকনাবিহীন খাদ্যপণ্য বিক্রির  দায়ে বাঁশপাতা রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাবারের মধ্যে মাছি থাকার দায়ে আম্মাজান হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা ও খাদ্যপণ্যে প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য তালিকা না থাকায় তোহা এন্টারপ্রাইজকে ৫শত টাকাসহ সর্ব মোট ৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা  করেন বাহুবল মডেল থানার পুলিশ ফোর্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com