বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরের হরষপুরের অদূরে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট-আখাউড়া রেল সড়কের মাধবপুর উপজেলার হরষপুরের অদূরে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেল পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এসআই তরিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশের মুখে দাড়ি ও শরীরে পাঞ্জাবী এবং লুঙ্গি পড়া ছিল। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হবে বলে পুলিশ জানায়। পুলিশের ধারণা রাতে ট্রেনের সাথে ধাক্কা লেগে বা কেউ তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যায়। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত বলা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com