বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

বাহুবলে দুই ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম হেলাল ও আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজের যুগ্ম আহ্বায়ক আল-আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পুটিজুরি ইউনিয়ন ছাত্রলীগ। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
গতকাল বিকেলে স্থানীয় মহাসড়কের পুটিজুরি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুটিজুরি ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও মোফাজ্জল হোসেন বিল্লালের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতীলীগের সদস্য হবিগঞ্জ জেলা তাঁতীলীগের আহ্বায়ক ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী। বক্তব্য দেন পুটিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ মিয়া, বাহুবল উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি স্বপন চৌধুরী, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আলা উদ্দিন, বাহুবল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন, খন্দকার, বাবুল, তারেক, সোয়েব, সামাদ মিয়া, রিপন মিয়া, সাইফুর রহমান আজাদ, শাহীন, কাউছর, জাবেদ, আজিজুল, মনিরুজ্জামান, মহিবুল, মুহিম, রাজু, ইজাজুল হক, রুবেল, আহাদ, পারুল, ফারুক, সুবজ, রাহেল তালুকদার, সাজু, আক্তার, সোহাগ, জাবেদ, রহিম, সুহাদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা, অবিলম্বে ছাত্রলীগ নেতা হেলাল ও আলআমিনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com