মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি সাথে জড়িত সন্দহে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত রোববার (৩০ আগস্ট) শ্রীমঙ্গল থানাধীন শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামের ছমক আলীর ছেলে মো. ওবায়দুল হক প্রকাশ রিপন (৩০) এবং শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের মৃত দেওয়ান এনায়েত হোসেনের ছেলে দেওয়ান হাবিবুর রহমান ওরফে আবু (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট শ্রীমঙ্গল থানাধীন ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের সুইনগইড় (খাসগাঁও) গ্রামের বশির মিয়ার বাড়ির গ্যারেজ থেকে অটোরিকশার চারটি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় বশির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলার পর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে শাহীবাগ এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওবায়দুল হক প্রকাশ রিপন ও দেওয়ান হাবিবুর রহমান ওরফে আবুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে চোরাইকৃত অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com