নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও এক বর্ণাঢ্য র্যালি এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২ আগস্ট বিকালে নবীগঞ্জ পৌর বিএনপির র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট মোড় এলাকায় পথসভায় মিলিত হন।
নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়ের সভাপতিত্বে ও পৌর জাসাসের সাবেক আহবায়ক ও পৌর বিএনপি নেতা মোঃ রাশেদ মিয়ার পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি নেতা সোহায়দ আহমেদ জুয়েল, আহবায়ক কমিটির সদস্য শালিক মিয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহরম আলী, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুসাইন আহমেদ, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হোসেন, জিসাসের সাধারণ সম্পাদক মহিদ মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সাহেদ আলী, বিএনপি নেতা খালিছ মিয়া, রুহেল, আলম মিয়া, আলী আমজদ দুলাল, তানবির খান, জগন্নাথ দাশ, আলী আকবর, দিলীপ, নজরুল ইসলাম, জনি মিয়া, হেলিম মিয়া, মাহমুদ মিয়া, রওশন আলী, নাজু মিয়া, ছাত্রদল নেতা সাবের মিয়া,তানভির আহমেদ তন্ময়, ঝিনুক মিয়া, সাগর আহমেদ, বাবলু মিয়া, মিলু আহমেদ, অন্তু মিয়া, অন্তর প্রমুখ।