শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রের জন্মদিন পালন নিয়ে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের টেকনিক্যাল স্কুলে এক ছাত্রের জন্মদিন পালন নিয়ে দুই দল ছাত্রের সংঘর্ষে কমপক্ষে ২০ আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ সংঘর্ষ হয়। আহতদের মাঝে কয়েক জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও অন্যদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, কলেজে জনৈক ছাত্রের জন্মদিন পালনকালে অন্য ছাত্ররা বাধা প্রদান করলে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলাম ও ওসি (অপারেশন) ডালিম আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৩৩ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com