শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আপন আলোয় বিশ্বভূবন বই উপহার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোঃ ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু সেই মতাদর্শ যেন সন্ত্রাসের মতাদর্শ না হয়। মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি না হয়। দেশের সম্পদ নষ্ট করার রাজনীতি না হয়। সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। মানুষকে ভালোবেসে নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করার আহ্বান তিনি।
গত মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া ডাক বাংলো মাঠে মরহুম সংসদ সদস্য আব্দুল জব্বারের ২৫তম স্মরণ সভায় প্রধান আতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও মরহুম আব্দুল জব্বারের ছেলে আ স ম কামরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়াম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, একটি অসাম্পদায়ীক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মান আমাদের কাম্য। তাই গণতন্ত্রের পথে আর্দশ ও নীতির পরিচর্যা করে দেশের মানুষকে ভালোবেসে মরহুম আব্দুল জব্বারের মতো প্রকৃত দেশপ্রেমিক হতে হবে।
স্মরণসভায় যোগদেয়ার পূর্বে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহ ও সাংবাদিক বিকুল চক্রবর্তীর সম্পাদিত বঙ্গবন্ধুকে নিয়ে আপন আলোয় বিশ্বভুবন বইটি সাংবাদিক বিকুল চক্রবর্তী ও কাউছার আহমেদ রিয়ন তুলে দেন তার হাতে। পরে তথ্য উপদেষ্টাসহ অতিথিরা প্রবীণ রাজনীতিবিদ মরহুম আব্দুল জব্বারের কবর জিয়ারত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com