বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৮৪৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ কয়েক সহ¯্রাধিক দর্শকের সমাগমে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে নবীগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা দৌড় (বাইছ) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকোয়া এলাকার শাখা বরাক নদীতে সর্দারপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় এ নৌকা বাইছ প্রতিযোগিতা। প্রতিযোগীতায় অংশ নেয় বিভিন্ন এলাকার আটটি নৌকা। এ প্রতিযোগিতায় ৩য় রাউন্ডে পৃথক বাইছে ৪টি নৌকার দৌড় সমান (ড্র) হওয়ায় ফাইনালের সিদ্ধান্ত হয়নি। সময় সল্পতার কারনে ঈদের ২ দিন পর চারটি নৌকা-নবীগঞ্জের খইড়া, বানিয়াচঙ্গের বাঘাতা, আজমিরিগঞ্জের জিলুয়া ও নবীগঞ্জের হালিতলার নৌকার মধ্যে ৩য় রাউন্ডের দৌড় শেষে বিজয়ী দুটি নৌকার ফাইনাল দৌড় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা অনুষ্ঠানের শৃংখলা বজায় রাখতে নদীতে নৌকা নিয়ে ঘুরে সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ সাগর, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারন সম্পাদক সুনুক মিয়া। নৌকা বাইছ দেখতে দুপুরের পর থেকেই নদীর পাদদেশে বিভিন্ন এলাকার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ জমায়েত হতে থাকেন। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে নদীর দু’পাড়ে ঢল নামে হাজারো মানুষের। প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকার মাঝিরা কখনো একদল আরেক দলকে পেছনে ফেলে আগে ওঠে। আবার পেছনে পড়ে। এ সময় নদীর দু’পাড়ে দাঁড়ানো হাজার হাজার দর্শক¯্রােতা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ যোগিয়ে যান। অনেকে আবার স্বপরিবারে নৌকা ভ্রমন করে এসে দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। ফাইনালে ১ম বিজয়ী নৌকা পাবেন একটি ঘোড়া, ২য় পুরস্কার ছাগল। প্রতিযোগিতা উপভোগ করতে আসা দর্শকদের একটি নৌকা ভেঙ্গে কিছু অংশ ডুবে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com