সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বাহুবল মডেল থানা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম। বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বরত সিনিয়র এএসপি রাসেলুর রহমানের সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বক্তব্য রাখেন মাওঃ আব্দুল বারী আনছারী, মাওঃ আজিজুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ আলী, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা তরুণলীগ যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী, উলামালীগ সভাপতি শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, কায়সার মাহমুদ প্রমুখ।
সভায় অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম পুলিশের ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ব্যবস্থার সঙ্গে আরো সম্পৃক্ত হতে জনগণের প্রতি আহ্বান জানান। তাছাড়া তিনি বাহুবলের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি ও দাঙ্গা-হাঙ্গামা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com