বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

সুলতানশী হাবেলীতে সৈয়দ গোলাম মোস্তফা’র ৭১তম বাৎসরিক ওরস পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৬৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী দরবারে মোস্তফা হাবেলীতে প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর অধঃস্তন পুরুষ সৈয়দ গোলাম মোস্তফা হোছাইনী চিশতি ওরপে দরবেশ মিয়া সাহেবের ৭১তম পবিত্র বাৎসরিক ওরস গত সোমবার পালিত হয়েছে। এতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য ভক্তবৃন্দ ও মুরিদানগণ সমবেত হন। সারারাত্র ব্যাপী জিকির আছকার ওয়াজ মিলাদ মাহফিল সামা মাহফিল, কোরআনখানি অনুষ্ঠিত হয়। রাত ১০টার সময় তবারক বিতরণ করা হয়। ফজরের নামাজের বাদ সুলতানশী মাজার প্রাঙ্গণে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারে মোস্তফা হাবেলীর কামেল গদিনিশীন, সাজ্জাদানশীন পীরজাদা ও ইসলামী চিন্তাবিদ সাহিত্যিক ও গবেষক হযরতুল আল্লামা সৈয়দ হাছান ইমাম হোছাইনী চিশতি ওরপে আউলিয়া মিয়া সাহেব। আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরস শরীফের পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com