সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে মাধবপুরে ছাত্রলীগের দু’গ্র“পের দু’দফা সংঘর্ষ

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ একুশ ফেব্র“য়ারী প্রথম প্রহরে মাধবপুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবাদমান দু’গ্র“পের কয়েক দফা সংঘর্ষে যুবলীগের সভাপতিসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-একুশ ফেব্র“য়ারী সকাল ৭টার দিকে স্থানীয় সংসদ এড. মাহবুব আলীর নেতৃত্বে প্রভাতফেরী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুধু হয়। স্থানীয় সংসদ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পর একে একে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও স্কুল-কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা ফুল দেয়া শুরু করেন। এসময় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সাকিব কায়সার দেয়া অনুমোদিত ছাত্রলীগের উপজেলা সভাপতি মনির হোসেনের নেতৃত্বে ফুল দিতে এগিয়ে গেলে জেলা ছাত্রলীগ ষভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে অনুমোদিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শান্ত সহ নেতাকর্মীরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ নেতা মনির হোসেন, বাবু, উজ্জ¦লসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় শহীদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভয়ে দিগি¦দিক ছুটাছুটি করতে থাকে। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী আওয়ামীলীগের সিনিয়র নেতাদের নিয়ে বসে আপোষে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়ার কিছুক্ষণ পরই আবারও দু’গ্র“পের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা মনিরের পিতা হাজী আকবর, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, শাহনেওয়াজ শানুসহ কমপক্ষে ৫ জন আহত হয়। প্রায় ১ঘন্টা ব্যাপি বিবাদমান দু’গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com