শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মাহবুবুর রহমানকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৮৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কর্মসংস্থান ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমানের বদলী জনিত বিদায় উপলক্ষ্যে সংববর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নবীগঞ্জ শাখার কার্যালয়ে ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় গভর্নিং বডির সদস্য ইশতিয়াক আহমেদ জিুল’র সভাপতিত্বে ও ইউনাইটেড আইডিয়াল সোসাইটির সভাপতি মুজাহিদ আলম চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও দলিল লিখক রেজা আহমেদ চৌধুরী, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নবীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুন নূর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান জুয়েল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, অগ্রনী ব্যাংক নবীগঞ্জ শাখার কর্মকর্তা মোখলিছুর রহমান, কর্মসংস্থান ব্যাংক নবীগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা একেএম শিশোরুল হক, কর্মকর্তা মোঃ আল-আমিন, রিপন বৈষ্ণব, অফিস সহকারী মোঃ সাদেক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আলী, ক্বারী মিজানুর রহমান, মোঃ মইনুল ইসলাম, মোঃ এমরান মিয়া, মোঃ আবিদুর রহমান আবির, সুমন আচার্য্য, মোঃ ফজলু মিয়া প্রমূখ।
বক্তারা কর্মসংস্থান ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমানের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, সততা, দক্ষতা এবং আন্তরিকতার কারণে তিনি ব্যাংকের সকল গ্রাহকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এ সময় উপস্থিত গ্রহকরা মাহবুবুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com