বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাষ্ট্রে শোকসভায় এমপি আবু জাহির ॥ বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ অশান্তি ভোগ করে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান প্রত্যক্ষ ও পরোভাবে জড়িত ছিল। জাতির পিতাকে হত্যার বিচার না হওয়ার জন্য সে বাংলাদেশে কালো আইন তৈরী করেছিল। কিন্তু বাংলার জনগণ তাকে সফল হতে দেয়নি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গতকাল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের বিচারের আওতায় এনেছে বর্তমান সরকার। আর যারা বিদেশে আত্মগোপন করে রয়েছে তাদেরকেও ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরা হবে। এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের জনগণ নিরপদে থাকে। আর বিএনপি থাকলে দেশের মানুষ অশান্তি ভোগ করে। বিএনপি মানুষকে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন গাজীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহেদ হাসান রাসেল, খুলনা থেকে নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান ও রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরী, এমদাদ চৌধুরী, কাজী ফয়েজ, ফারুক আহমেদ, ডাঃ মাসুদ, হাজী এনামসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭১ নেতাকর্মী।
শোকসভায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com