বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরতলীর নছরতপুর থেকে ৩ সন্তানের জননীর পলায়ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর নছরতপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে ৩সন্তানের জননী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এতে ৩ শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েছে রাজমিস্ত্রি রমজান মিয়া। এ ঘটনায় রমজান মিয়ার পিতা সাহেদ আলী বাদি হয়ে দুইজনকে আসামী করে গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, ৬ বছর আগে শিবপাশা গ্রামের আব্দুল কাদিরের কন্যা ইয়াসমিন আক্তার (২০) কে বিয়ে করে নছরতপুর গ্রামের সাহেদ আলীর পুত্র রমজান মিয়া। তাদের ৩টি সন্তান রয়েছে। রাজমিস্ত্রির কাজ করায় রমজান প্রায়ই বাড়ির বাহিরে থাকে। এ সুযেগে ইয়াসমিন তার খালাতো ভাই শিবপাশা গ্রামের সৌদি প্রবাসি লেছু মিয়ার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি আঁচ করতে শ্বশুর সাহেদ আলী পুত্রবধু ইয়াসমিনকে সতর্ক করে দেন। এতে লেছু মিয়া তাদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। গত রবিবার রাতে লেছু মিয়া গোপনে ইয়াসমিনের ঘরে আসে। বিষয়টি আচ করতে পেরে সাহেদ আলী সহ বাড়ির লোকজন লেছুকে আটক করে। পরে সে কৌশলে পালিয়ে যায়। এদিকে গত সোমবার ইয়াসমিন বাড়ির সকলের অগোচরে পালিয়ে যায়। তাদের ধারণা ইয়াসমিন তাদের সকলের চোখ আড়াল করে পরকিয়া প্রেমিক লেছু মিয়ার সাথে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com