সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বিএনপি নেতা আব্দুল্লাহকে মনোনয়ন দেয়ার দাবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৬৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহম্মেদ আলী মুকিব আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন হবিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ও কুয়েত কেন্দ্রীয় বিএনপি। গত ১০ আগস্ট কুয়েত সিটি রাজধানী হোটেলে আহমেদ আলী মুকিব আব্দুল্লাহকে এমপি চাই শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন- আব্দুল্লাহ বিএনপির নিবেদিত কর্মী। তার নেতৃত্বে বহিঃবিশ্বে বিএনপি সুসংগঠিত হচ্ছে। তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি বিজয়ী হবেন বলে তারা আশা ব্যক্ত করেন।
হবিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আল-আমিন সওদাগরের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী রুমন ও যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুরুল আলম, সহ-সভাপতি শোয়েবুর রহমান, কুয়েত কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাসেম এনাম, কুয়েত জিয়া পরিষদ সভাপতি এসএম ফয়সাল, উপদেষ্টা চুন্নু মোল্লা, কুয়েত কেন্দ্রীয় যুবদল সভাপতি মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বি-বাড়িয়া জাতীয়তাবাদী ফোরাম উপদেষ্টা মোশাররফ হুসাইন, হবিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের ১ম যুগ্ম আহবায়ক লিটন আহমেদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে আব্দুল জলিল, বোরহান উদ্দীন, আমিনুল হক ও আলমগীর হুসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com