শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ-লাখাই আসনে জিকে গউছকে মনোনয়ন দেয়ার দাবি

  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন হবিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ও কুয়েত কেন্দ্রীয় বিএনপি। গত ১০ আগস্ট কুয়েত সিটি রাজধানী হোটেলে জিকে গউছকে এমপি চাই শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সভায় বক্তারা বলেন- জিকে গউছ বিএনপির নিবেদিত কর্মী। তিনি একাধারে হবিগঞ্জ পৌরসভার ৩বার মেয়র নির্বাচিত হয়েছেন। সর্বশেষ কারাগারে থেকে ধানের শীষ প্রতিক নিয়ে মেয়র নির্বাচিত হন। তার নেতৃত্বে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেট বিভাগে বিএনপি সুসংগঠিত হচ্ছে। তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি বিজয়ী হবেন বলে তারা আশা ব্যক্ত করেন।
হবিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আল-আমিন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুরুল আলম, সহ-সভাপতি শোয়েবুর রহমান, কামরুল হাসান বাবলু, মো: আব্দুল হাসিম, এসএম ফয়সাল, উপদেষ্টা চুন্নু মোল্লা, কুয়েত কেন্দ্রীয় যুবদল সভাপতি মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বি-বাড়িয়া জাতীয়তাবাদী ফোরাম উপদেষ্টা মোশাররফ হুসাইন, হবিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের ১ম যুগ্ম আহবায়ক লিটন আহমেদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী রুমন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হুসেন, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আলমগীর হুসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com