সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ট্রাক চাপায় শিশু ছাত্রের প্রাণহানী

  • আপডেট টাইম সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ট্রাকচাপায় নাজমুল হোসেন জীবন (৯) নামে এক স্কুল ছাত্রের প্রাণহানী ঘটেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও বাজারের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল ইসলাম জীবন বাহুবল উপজেলার সারংপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম জীবন কয়েকদিন আগে মায়ের সাথে বড়গাও গ্রামে তার মামা তাজুল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গতকাল সকাল ৯টার দিকে মায়ের সাথে সে বড়গাও বাজারে আসে। এ সময় সড়ক পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ তাকে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com