সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের বোনের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ছোট বোন নার্গিস আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রাজনগর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাজনগর কবরস্থানে পিতা এডভোকেট সাহাব উদ্দিন আহমেদের কবরের পাশে দাফন করা হয়। মরহুমার নামাজে জানাজায় অংশ নেন সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনিপর সাধারণ সম্পাদক আলহাজ¦ জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, প্রবীন আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি আবুল খয়ের, রোটারিয়ান ডা. মো. জমির আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক ও আইনজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, নার্গিস আরা বেগম গত বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে শহরের রাজনগর এলাকার নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ  করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ব্যাধিতে ভোগছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com