শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৬৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী হচ্ছে, কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের মৃত রহমত উল্লার পুত্র আবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে আবুল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন ধরে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটহ মাদকের ব্যবসা করে আসছে। তাহিরপুর মাদ্রাসা পয়েন্টে স্কুল কলেজের ছাত্রসহ উঠতি বয়সের যুবকদের কাছে সে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর সামসুদ্দিন খাঁন ও এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com