শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দিনে নেইমারের আয় ৮২ লাখ টাকা

  • আপডেট টাইম শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ট্রান্সফারের বিশ্ব রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর (প্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা) বিনিময়ে অবশেষে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখালেন নেইমার। ক্লাবটির সঙ্গে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। আর সব মিলিয়ে এ পাঁচ বছরে নেইমারের পেছনে পিএসজির খচর হবে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ইউরো (৪৫ কোটি পাউন্ড)।
এর বেশির ভাগটাই নেইমার পাবেন না। বার্সা থেকে তাকে দলে টানতে খরচ হয়েছে ১৯ কোটি ৮০ লাখ পাউন্ড (২২ কোটি ২০ লাখ ইউরো)। এ ছাড়াও ব্রাজিলিয়ান স্ট্রাইকারটির ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তার বাবা নেইমার সিনিয়র এবং নেইমারের ইসরায়েলি এজেন্ট পিনি জাহাভিকে ৩ কোটি ৮০ লাখ ইউরো দিচ্ছে পিএসজি।
তবে তার নিজস্ব আয়ও কম হচ্ছে না। পিএসজিতে প্রতি সেকেন্ডে ৮৮ পেন্স আয় করবেন নেইমার। অর্থাৎ পিএসজিতে প্রতি মিনিটে তার আয়ের অঙ্কটা দাঁড়াচ্ছে ৫৩ পাউন্ডের কিছু বেশি, ঘণ্টায় ৩,১৯৭.৪৪ পাউন্ড এবং দিনে ৭৬,৭৩৮.৫৭ পাউন্ড। প্রতিদিন বাংলাদেশি মুদ্রায় নেইমারের আয় প্রায় ৮২ লাখ টাকা!
উল্লেখ্য, এখানে নেইমারের স্পনসরদের কাছ থেকে পাওয়া টাকার হিসাব নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com