শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় ॥ ৪ জেএমবি’র জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সিরিজ বোমা হামলার মামলার জেএমবি’র ৪ আসামীর জামিন না মঞ্জুর করেছে আদালত। এদিকে নিরাপত্তার অভাবে সিলেট ও কাশিমপুর কারাগারে থাকা অপর ৩ আসামীকে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। যে কারনে সিরিজ বোমা হামলার ৫টি মামলায় ৫ জন সাক্ষী আদালতে উপস্থিত থাকলেও সাক্ষ্য গ্রহণ হয়নি। আগামী ২৮ এপ্রিল মামলার পরবর্তী  তারিখ নির্ধারণ করা হয়। গতকাল বৃহষ্পতিবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হাছানুল ইসলামের আদালতে ৪ আসামীকে হাজির করা হলে  বিচারক জামিন না মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক ও আসামী পক্ষে ছিলেন (ষ্টেট ডিফেন্স ল’ইয়ার) এডভোকেট সফিকুর রহমান চৌধুরী। অন্যদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জ কারাগার থেকে আসামীদের আদালতে নিয়ে আসা হয় এবং দুপুরে কারাগারে পৌছে দেয়া হয়। এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর জীবন কৃষ্ণ জানান, উপজেলা পরিষদ নির্বাচনের কাজে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কারনে জেএমবির নিরাপত্তায় পুলিশ দেয়া সম্ভব হয়নি। তাই কাশিমপুর কারাগারে আটক জেএমবি সদস্য ছালাহউদ্দিন ছালেহিন, সিলেট কারাগারে থাকা জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান ও আজিজুল ইসলামকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়, সদর থানা, ঈদগাহ প্রাঙ্গনে, পৌর মার্কেট, হবিগঞ্জ বার লাইব্রেরীসহ ৫টি স্থানে একাধিক বোমা হামলায় হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫টি মামলা দায়ের করে। ওই মামলায় জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান, তার পুত্র জেএমবির আইটি বিভাগের প্রধান এ এইচ এম শামীমসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com