শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৬২৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে প্রবাসীর এক স্ত্রী। আত্মহননকারী নারীর নাম মিতু। তিনি মাধবপুরের শিয়ালউড়ি গ্রামের শরিফ মিয়ার মেয়ে  এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের পুনিয়াউট গ্রামের সৌদি প্রবাসী রায়হান উদ্দিন রাফি মিয়ার স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে শিয়ালউড়ি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মিতুর বিয়ে হয়। গত দুই দিন আগে তিনি বাবার বাড়ি শিয়ালউড়ি গ্রামে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে ১০ টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে রেল লাইনে গিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জের ধরে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। হরষপুর রেল স্টেশন মাষ্টার পরশ আলী সত্যতা নিশ্চিত করে  জানান, শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com