সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

৪ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন বহুলার আব্দুল মজিদ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের পয়ত্রিশোর্ধ আব্দুল মজিদকে শিকলবন্দি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মজিদ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের কেবিনে ভর্তি রয়েছে। উদ্ধারকালে ওসির সাথে ছিলেন পরিদর্শক তদন্ত মোহাম্মদ ডালিম আহমেদসহ একদল পুলিশ। এর আগে ওসি ইয়াছিনুল হক স্বপ্রণোদিত হয়ে শিকলবন্দি আব্দুল মজিদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি ফান্ড গঠন করেন। এখানে বিভিন্ন লোকজন আর্থিক সহায়তা করেছেন।

সি জানান, ওই ফান্ডে ১ লাখ টাকা জমা হয়েছে। এ টাকা দিয়ে মজিদের ঘর তৈরি করে দেয়া হবে। যার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এর সদস্যরা হলেন হেলাল আহমেদ, কুদরত আলী ও লাল মিয়া। তারা এ বিষয়ে তদারকি করবেন। এদিকে ওসি ব্যক্তিগত উদ্যোগে দুইটি শার্ট, ২টি লুঙ্গি, গেঞ্জি, জুতা, লেপ-তোষক ও পালংকসহ বিভিন্ন সামগ্রী মজিদকে উপহার দেন। রাত ১০টায় হাসপাতালে গিয়ে মজিদকে উন্নত মানের খাবার দেন এবং চিকিৎসার খবরাখবর নেন। অপরদিকে মজিদের বাড়িতে মাহিদা আক্তার (২৮) নামে মজিদের ছোট বোনকেও একই অবস্থায় পাওয়া যায়। মজিদকে উদ্ধার করার সময় মাহিদার সন্ধান পাওয়া যায়। ওসি আদালতের নির্দেশমতে আগামী রবিবার তাকে উদ্ধার করে তারও পুনবার্সনের ব্যবস্থা করবেন বলে জানান। সদর থানার ওসির এমন কর্মকান্ড দেখে শহরবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন। হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আব্দুল মজিদ। আব্দুল মজিদ পাগল নয়, সম্পত্তির লোভে তার ভাই আব্দুল হামিদ পাগল সাজিয়ে শিকলবন্দি করে রেছে বলে জানান মজিদ ও তার স্ত্রী। প্রতিবেশী অনেকেই জানান, মজিদ পাগল নয়, পাগল সাজানো হয়েছে। তবে আব্দুল হামিদ তাদের বক্তব্য অস্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com