শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জনগণের সুখে দুঃখে ও উন্নয়নে ছিলাম, আছি, থাকবো-ডাঃ মুশফিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চারগাঁও গ্রামবাসীর উদ্যোগে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুমফিক হোসেন চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, বাহুবল যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ, ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ভাদেশ্বর ইউনিয়নের মেম্বার ইয়ার রহমান প্রমুখ।
সংবর্ধনা সভায় বক্তারা হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও বি.এম সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে আগামীতে নবীগঞ্জ-বাহুবল আসনে এমপি হিসেবে দেখতে চাই। গ্রামবাসী এলাকার রাস্তাঘাট, মসজিদ, মন্দির, স্কুল উন্নয়নের দাবী জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী অতীতে উন্নয়নের বিবরণ তোলে ধরেন। গ্রামের মসজিদ উন্নয়ন ও রাস্তা ইট সলিং করে দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, এলাকার জনগণের সুখে-দুঃখে ও উন্নয়নে অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com