শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের আরজু ডিপার্টমেন্টাল স্টোর, অজিত রায় ড্রাগ হাউজ এবং ওহি ফার্মেসীকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, ঔষধের নির্ধারিত দাম কেটে অতিরিক্ত দাম লেখা এবং মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রির দায়ে নবীগঞ্জের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন  জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি ও মিষ্টির মধ্যে মাছি, মিষ্টির রসের মধ্যে পোকা এবং ফ্রিজে ছত্রাক পরা খাবার রাখার অপরাধে আরজু ডিপার্টমেন্টাল স্টোরকে ৬ হাজার টাকা, ঔষধের নির্ধারিত দাম কেটে অতিরিক্ত দাম লেখা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে অজিত রায় ড্রাগ হাউজকে ৬ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ওহি ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে নবীগঞ্জ থানার এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর নেতৃত্বে পুলিম সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com