শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাহায্যের তালিকায় প্রকৃত দরিদ্রদের নাম দিতে আবু জাহির এমপি’র নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, শিক্ষা মানুষের জীবনে এনে দেয় সুখ, শান্তি আর সমৃদ্ধি। আমাদের সমাজে যারা নিজের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারে শেষ বয়সে তাদেরকে আর কষ্ট করতে হয় না। তাই সকলেরই উচিত নিজের সন্তানকে বিদ্যালয়ে পাঠানো।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। যার কারণে এখন ছেলেমেয়দেরকে পড়াশোনা করাতে খরচ করতে হয় না। উপরোন্ত যারা সন্তানদের বিদ্যালয়ে পাঠায় তাদেরকে সরকার টাকা দেয়। বছরের প্রথম দিনেই ক্লাশ ওয়ান থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়। তাই দেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে।
তিনি আরো বলেন, যারা প্রকৃত গরিব তাদেরই সরকারি সাহায্য নেওয়া উচিত। আর যারা স্বাবলম্বী তাদের উচিত এ সাহায্য না নেওয়া। তাহলেই প্রকৃত দরিদ্ররা সরহারি সহায়তা থেকে বঞ্চিত হবেন না। এ সময় তালিকা তৈরির সময় সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বারদের সতর্ক থাকার আহবান জানান। যাতে করে কোনও স্বাবলম্বী লোকের নাম এ তালিকায় না আসে এবং কোনও দরিদ্রের নাম বাদ না যায়।
গতকাল মঙ্গলবার সকালে রিচি ইউনিয়ন পরিষদের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ লোকদের মাঝে চাউল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, সংরক্ষিত মহিলা সদস্য আতাবুন্নেছা, মাজেদা আক্তার ও রাহেনা আক্তার, পরিষদের সদস্য আব্দুল জলিল দুলাল, মোঃ রইছ আলী, মোঃ আনোয়ার হোসেন সাজু, সাস্তু মিয়া, হাবিবুর রহমান সজল, আবুল বাশার জুমন, আব্দুল গনি ও অলিউর রহমানসহ স্থানীয় মুরুব্বীয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com