শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন আয়োজনে সোমবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে অর্ধদিবস কর্মবিরতি  ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। এ সময় কর্মকর্তা ও কর্মচারীদের দাবির  সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ সাংবাদিক এটিএম সালাম। এসোসিয়েশনের সভাপতি ও উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হক’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও হিসাবরণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় দাবি সম্বলিত বক্তব্য রাখেন পৌর সচিব মো. আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক ও স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সহকারী করআদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য সহকারী মো. আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ, আছকির মিয়া, আহাদ মিয়া, আলহাজ্ব মো. আবু বকর, আশফাকুজ্জামান বাচ্চু, সম্পা রানী দাশ, গঙ্গেশ দাশ, নিকুঞ্জ দাশ, সাইদুর রহমান সহ সকল পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তাগণ রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি আহ্বান জানান। অন্যতায় আরো কঠোর কর্মসুচী দেয়া হবে।
এদিকে নবীগঞ্জ পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি  ও অবস্থান ধর্মঘট পালন করায় গতকাল নাগরিকদের দৈন্যদিনের গুরুত্বপূর্ণ কাজ কর্ম ব্যাহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com