বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জের সেই পাগলীকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলেন ব্যাংকার শামীম ॥ এ্যাম্বুলেন্সে তুলে দিলেন এমপি ও ইউএনওসহ এলাকাবাসী

  • আপডেট টাইম শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৮৪০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে গতকাল শুক্রবার এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাগল খুঁজে বেড়ানো শামীম আহমদ ও তার লোকজন, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে আনুষ্টানিকভাবে একটি এ্যাম্বুলেন্সে করে মানসিক ভারসাম্যহীন (পাগলী) কে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যান। এ সময় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে ব্যাংকার শামীম আহমেদ পাগল খুঁজে বেড়ানোর লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।
জানা যায়, গত প্রায় তিন মাস ধরে আউশকান্দি বাজার এলাকায় এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) এই মহিলা ঘুরে বেড়াচ্ছিলেন। রাস্তায় পড়ে থাকা নোংরা খাবার খায় এবং রোদ বৃষ্টির মধ্যেও রাস্তায় ঘুমিয়ে রাত কাটায়। কেউ কিছু জিজ্ঞাসা করলে স্পষ্ট করে কিছু বলতেও পারেনা। একেক বার একেক নাম ঠিকানা বলে। তবে বেশির ভাগই তার নাম সুমি বলে জানায়। বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বলে টাঙ্গাইল, কখনো বলে আব্দুল্লাপুর এলাকায়। এখানে কেন এসেছেন এমন প্রশ্ন করলে জানায় সে তার বাড়ি খুঁেজ বেড়াচ্ছে, সে বাড়ি যেতে চায়। স্বামী ও ছেলে মেয়ে আছে তবে তাদের নাম ও ঠিকানা বলতে পারছেনা। এই মহিলা অনেক সময় ইংরেজিতে কথা বার্তা বলে।
এদিকে, সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে নবীগঞ্জের আউশকান্দি এলাকায় এসেছিলেন ঢাকাস্থ যমুনা ব্যংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শামীম আহমদ। তখন দি লার্নিং পয়েন্ট ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শেখ কায়সার আহমেদের মাধ্যমে ওই পাগলীর সন্ধান পান। গতকাল বৃহস্পতিবার রাত ৩টায় ব্যাংকার শামীম আহমেদ ও যমুনা ব্যাংকে কর্মরত তার বন্ধু আলী সাব্বির, শফিকুল ইসলাম, জাগো নিউজ ২৪ এর সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ, সাংবাদিক আবেদুর শাহীন নবীগঞ্জে এসে পৌছান। পরে শুক্রবার সকাল ১১টায় নবীগঞ্জের আউশকান্দি থেকে ওই পাগলীকে ঢাকা শেরে বাংলানগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটে চিকিৎসার্থে নিয়ে যান।
পাগলীকে নিয়ে যাবার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, পৌরসভার প্যানেল মেয়র-১ আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ, আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমেদ, সাংবাদিক সরওয়ার শিকদার, মতিউর রহমান মুন্না, সুলতান মাহমুদ, মহিবুর রহমান চৌধুরী তছনু, মিজানুর রহমান সোহেল, বুলবুল আহমদ, ব্যবসায়ী শাহ মোস্তকিম আলী, ইউপি সদস্য খালেদ আহমেদ জজ, আব্দুল মুকিত, দি লার্নিং পয়েন্ট ক্যাডেট স্কুলের পরিচালক কাজী আব্দুল বাছিত, ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, ইতিপূর্বে ব্যাংকার শামীম আহমেদ রাস্তায় পড়ে থাকা ভারসাম্যহীন মানসিক রোগী এ রকম ৪টি মেয়ে অন্তরা, আদুরী, পারুলী, সাহেদাকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
এ ব্যাপারে শামীম আহমদ এ প্রতিনিধিকে বলেন, আমার ভবিষ্যত স্বপ্ন হলো একটি মানসিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্র প্রতিষ্টা করা। যেখানে রাস্তায় পড়ে থাকা ভারসাম্যহীন মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলা হবে।
প্রসঙ্গত, রাস্তার পাশে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শামিম আহমেদ দীর্ঘ দিন ধরে ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জের আউশকান্দিতে এই মানসিক ভারসাম্যহীন মহিলার সন্ধান পেয়ে তিনি নবীগঞ্জের এই মহিলাকে নিয়ে যান তাকে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com