বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, রবিবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার এলাকায় স্টার সিরামিক্স কোম্পানীর কাছে দু’টি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এছাড়া ওই দিন সকালে মহাসড়কের মানিকপুর এলাকায় যাত্রীবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাহরিমুল ইসলাম (৩০) নামে এক কোয়েল পাখী ব্যবসায়ী নিহত হয়েছে। সে কিশোরগঞ্জ সদর উপজেলার তারাকান্দি গ্রামের জহুর আলীর ছেলে। কিশোরগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com