সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটের কেউন্দা থেকে বন্দুক উদ্ধার ॥ গ্রেফতার ২

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৬৯৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রাম থেকে ঝইই-২ বন্দুক উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মৃত আঃ মজিদের পুত্র মোঃ আবুল হায়াত ওরফে ছগির মিয়া (৫০) ও মৃত আঃ হাসিমের পুত্র সোনাই মিয়া (৩৭) এর বসতঘর থেকে ঝইই-২ বন্দুক উদ্ধার করে ও তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মোঃ আবুল হায়াত ও সোনাই মিয়া তার বন্দুক নিয়ে প্রতিপক্ষের এক ব্যক্তিকে গুলি করতে উদ্যত হলে এলাকাবাসী চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বন্দুকটি উদ্ধার করে ও বন্দুকের লাইসেন্স ও সঠিক কাগজপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানা পুলিশ ২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান বন্দুক উদ্ধার ও ২ জন গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com