বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতাবাদে যৌনকর্মীদের মাসিসহ ৬ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় পুলিশের সাড়াশি অভিযানে যৌনকর্মীদের মাসিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ধরতে গিয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হক আহত হন।
বুধবার রাত ৩টার দিকে ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তিনি জানান, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ফ্ল্যাট, বাসা ও আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। এতে প্রবাসির স্ত্রী, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ যোগ দিচ্ছে। এমন খবর পুলিশের কাছে এলে অভিযান চালানো হয়। তবে এখন থেকে নিয়মিত এ অভিযান চলবে।
আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রুবেল মিয়ার স্ত্রী যৌনকর্মীদের মাসি সাদিয়া আক্তার (৩০), একই গ্রামের আব্দুল আহাদের স্ত্রী সুমি আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার সাতাইয়াল গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী রুজি আক্তার (২০), বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের আঞ্জব আলীর পুত্র সেলিম মিয়া (২৫), আব্দুল গফুরের পুত্র নিজাম উদ্দিন (২৫) ও উমেদনগর গ্রামের যৌনকর্মীদের আশ্রয়দাতা।
এদিকে থানায় আটক যৌন কর্মীরা জানায়, তাদের স্বামী ভরণ পোষণ না দেয়ায় তারা এ কাজে নামতে বাধ্য হয়েছে। তবে তাঁরা পেশাদার যৌনকর্মী নয়।
এ ব্যাপারে এসআই রকিবুল হাসান বাদী হয়ে মামলা দিয়ে তাদেরকে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com