শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সূর্যের হাসি ক্লিনিক জেলায় শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ১০৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল ১১ জুলাই মঙ্গলবার  হবিগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। র‌্যালিটি কালেক্টরেট প্রাঙ্গণ নিমতলা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ নাসিমা খানম ইভা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা মোঃ প্রশাসক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন্নবী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ শিরিন আক্তার, এমসিএইচএফপি ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, এমসিএইচ ডাঃ আব্দুল মান্নান, এসএসকেএস সূর্যের হাঁসি ক্লিনিকের প্রশাসনিক সহকারী মোঃ শফিউজ্জামান ভূইয়া, সার্ভিস প্রোমোটার মোঃ মাসুক মিয়া, মোঃ মহরম মিয়া।
আলোচনা সভায় পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জেলা পর্যায়ে ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠকর্মী ও শ্রেষ্ঠ বেসরকারী সংস্থার মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এসএসকেএস পরিচালিত সূর্যের হাঁসি ক্লিনিক জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা নির্বাচিত হয়। শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা এসএসকেএস পরিচালিত সূর্যের হাঁসি ক্লিনিকের পক্ষে জেলা প্রশাসক সাবিনা আলমের নিকট থেকে সনদপত্র গ্রহন করেন সংস্থার ক্লিনিক ম্যানেজার মতিলাল দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com