সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বানিয়াচংয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী যুব সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের যুব জমিয়তের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার স্থানীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ শহিদুল ইসলাম। সেক্রেটারী মাওলানা বশীর আহমদ এবং ছাত্র জমিয়তের সেক্রেটারী হাফেজ তাওহিদুর ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত “ঈদ পুনর্মিলনী ও সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী যবু সমাবেশে” প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা জুনাইদ আল হাবিব, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সুনামগঞ্জের সাবেক এমপি মাওঃ শাহীনুর পাশা চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ মুখলিছুর রহমান, মুফতী আব্দুল হান্নান, মাওঃ আব্দুল জলিল ইউসূফী, মাওঃ আইয়ূব বিন সিদ্দিক, মাওঃ ইকবাল হুসাইন, মাওঃ মামনুনূল হক সাহেবজাদায়ে হবিগঞ্জী, মাওঃ আলা উদ্দীন, মুফতী আহমদ আলী, মাওঃ মুজিবুর রহমান যশকেশরী, মাওঃ সাজ্জাদুর রহমান, মাওঃ সিরাজুল ইসলাম,  হাফেজ মাওঃ মুবাশ্বীর আহমদ, মাওঃ আবুল কাশেম, মুফতী তাফাজ্জুল হক, হাফেজ আনোওয়ার হুসাইন সুমন,  হাজী ইমরান, মাওঃ শাহনুর, মাওঃ দিলোওয়ার,  মাওঃ জমির আলী,  মাওঃ সাইদুর রহমান, হাফেজ সালমান, ডাঃ ইমদাদ, মিজানুর রহমান সেলিম, হাফেজ সাইফুর রহমান, হাফেজ এনাম, হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত শান্তিপ্রিয় দেশ গড়তে ইসলাম ও মাতৃভূমির চেতনায় যুব সমাজকে যুব জমিয়তের ছায়াতলে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com