রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটে বাল্লা স্থল বন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার

  • আপডেট টাইম শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট বাল্লা স্থল বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী। গতকাল শুক্রবার দুপুরে এ স্থলবন্দর পরিদর্শন করতে আসেন তিনি। উপজেলার গাজীপুর ইউপির বাল্লা সীমান্তের কেদারাকোট নামকস্থানে বাল্লা স্থল বন্দরের সম্ভাব্যতা যাচাই করতেই তিনি এসেছেন বলে সাংবাদিকদের অবহিত করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন খাঁন ও বাল্লা স্থল বন্দর আমদানি রপ্তানি কারক সমিতির স্থানীয় নেতৃবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তপন চক্রবর্তী বলেন, বাল্লা স্থল বন্দরের আধুনিকায়ন প্রকল্পটি ইতোমধ্যেই একনেকে পাশ হয়েছে। গত সপ্তাহে একনেকের সেই প্রস্তাব হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। চলতি অর্থ বছরে জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে এবং ২০১৮ সালের শুরুতে অবকাঠামো তৈরির কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com