বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে জুয়ার আসর থেকে আটক ৩ জুয়ারীর কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৫১০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জুয়ার আসর থেকে আটক ৩ জুয়ারির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিতরা হলেন, বাহুবলের পূর্ব জয়পুর গ্রামের মৃত অতুল দেবের পুত্র আশুতোষ দেব (৩৫), একই গ্রামের মৃত দিলা মিয়ার পুত্র ফটিক মিয়া (২৮) ও কান্দিগাঁও গ্রামের মোঃ নূরুজ্জামানের পুত্র মোঃ হাছন মিয়া (২৮)। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নতুন বাজারে একদল জুয়ারি জুয়ার আসর বসায়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে বাহুবল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ দেব ও কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু করের নেতৃত্বে একদল পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিত ৩জনকে আটক করে। গতকাল বুধবার দুপুরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন এর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com